লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পোতা সীমান্তে আজ রবিবার(২৮ জানুয়ারি) ভোর ৪টার সময় বিএসএফ এর গুলিতে মোঃ রফিউল ইসলাম টুকলু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রফিউল ইসলাম টুকলু পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। তিনি একজন চোরাকারবারি।
বিজিবি সূত্রে জানা যায়, আঙ্গুরপোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব -পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া নামক স্থানে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে মোঃ রফিউল ইসলাম টুকলু নিহত হয়।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি...
এরপর বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো পতাকা বৈঠকের খবর এখনও পাওয়া যায়নি।
মোঃ নাঈম মাহমুদ, দিনাজপুর






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































