সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের কেন্দ্রের সাড়ে ৮টার সময় উপস্থিত থাকতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের একটি এসএমএস পাঠানো হবে।
আরও পড়ুন: সাজা বাতিল ও জামিন চেয়ে ড. ইউনূসের আপিল...
দ্বিতীয় গ্রুপের পরীক্ষার জন্য প্রার্থীরা ২৬ জানুয়ারি থেকে (admit.dpe.gov.bd) এই ওয়েবসাইটে গিয়ে নাম আর পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি, নিজের জাতীয় পরিচয়পত্রের মূল কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশ পত্রে পাওয়া যাবে।
অনলাইন ডেস্ক






















































































































































































