Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

 অনলাইন ডেস্ক    ৮ নভেম্বার, ২০২৩ ১৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 162 বার

বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে এ পরীক্ষাটি ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টার সময় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ...

মাহবুবুর রহমান তুহিন আরও বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত ভাইভা নেওয়ার পর ৩১ জানুয়ারির মধ্যে এ ধাপের প্রার্থীদের নিয়োগ দিতে চায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক