Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জিপিএ-৫ পদ্ধতি উঠে গেলেও থাকছে ‘এ প্লাস’

জিপিএ-৫ পদ্ধতি উঠে গেলেও থাকছে ‘এ প্লাস’

 অনলাইন ডেস্ক    ২ জুলাই, ২০২৪ ১২:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে প্রচলিত জিপিএ-৫ পদ্ধতি উঠিয়ে দিলেও শিক্ষার্থীর পারদর্শিতা (নৈপুণ্য) বোঝাতে চারটি গ্রেডিং পদ্ধতি রাখা হয়েছে। সর্বোচ্চ নৈপুণ্যকারী শিক্ষার্থী পাবেন ‘এ প্লাস’ গ্রেড। এরপর যথাক্রমে এ, বি ও সি ইত্যাদি যুক্ত হবে। কত নম্বরে কোন গ্রেড হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

জানা গেছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জানুয়ারিতে। এ পরীক্ষার মূল্যায়নে নম্বর বা গ্রেডের পরিবর্তে পারদর্শিতা (নৈপুণ্য) বোঝাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যে সাতটি স্কেলের প্রস্তাব করেছিল, তা রাখা হয়েছে।

নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সোমবারের সভায় পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হয়েছে। শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক