সাইন্স স্কোয়াড অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন শুরু

  তরিকুল ইসলাম    ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১৯:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 76 বার

দুর্নীতি মুক্ত শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে "সাইন্স অলিম্পিয়াড ২০২৫"।

২০২৩ সাল থেকে আফ্রিদি আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব পরিচালিত সাইন্স স্কোয়াড অলিম্পিয়াড প্রতি বছরের ন্যায় এবার ঈদুল ফিতরের ৩/৪ দিন মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে এর রেজিষ্ট্রেশনও শুরু হয়েছে।

সমাজের মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পড়া-লেখার প্রতি আগ্রহ তৈরি, তারা যাতে ঝড়ে না যায় সেই বিষয় নিয়েও কাজ করছে সাইন্স স্কোয়াড।

এছাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে সাইন্স স্কোয়াডের টিম যেয়ে তাদের মাঝে পড়া-লেখার প্রতি মনোযোগী হওয়ার এবং সাইন্সের বিষয়গুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, একটি টেকসই উন্নয়নের ভিত সৃষ্টি করাসহ দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে সাইন্স স্কোয়াড কাজ করে।

এবারের অলিম্পিয়াড শুধু অলিম্পিয়াডই নয় পাশাপাশি রয়েছে দাবা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, সাইন্স প্রজেক্ট প্রদর্শন ও মাইন্ড ক্যালকুলেশন। ২০২৫ অলিম্পিয়াডে থাকছে দু'টি ক্যাটাগরি। ক্যাটাগরি A (ষষ্ঠ-অষ্টম) ও ক্যাটাগরি B (নবম-দশম এবং এস,এস,সি ২৫)।

শিক্ষার্থীদের মধ্য থেকে সাইন্সের ভীতি দূর করতেই মূলতঃ এ উদ্যোগ। তাই পবিত্র রমাদান মাস অবধি চলবে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন।

রেজিষ্ট্রেশন ফি মাত্র ৯৯ টাকা।

রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন এখানে ক্যাটাগরি A (ষষ্ঠ-অষ্টম)  এবং ক্যাটাগরি B (নবম-দশম এবং এস,এস,সি ২৫)


তরিকুল ইসলাম