Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে টেস্ট পরীক্ষা

মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে টেস্ট পরীক্ষা

 জবি প্রতিনিধি    ২২ এপ্রিল, ২০২৪ ১২:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

সরকারি নির্দেশনা অমান্য করে টেস্ট পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী জেলাধীন মনোহরদী সরকারি কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে।

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শনিবার (২০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

এ ছাড়াও শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকায় দাপদাহের বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান আগামী রবিবার (২৮ এপ্রিল) খোলার দিন ঘোষণা করা হয়েছে।

মনোহরদী সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, তীব্র গরমে সারাদেশে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধে সরকারের নির্দেশনা রয়েছে সেখানে মনোহরদী সরকারি কলেজ কর্তৃপক্ষ দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, গত কদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

তিন দিনের হিট অ্যালার্টের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির মুখে স্কুল-কলেজের ছুটি আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও টেস্ট পরীক্ষায় ফেইল করিয়ে দেওয়ার ভয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

আরও পড়ুন: জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহীম, সম্পাদক মোসাদ্দেক...

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রচন্ড গরম এবং বিদ্যুৎ না থাকায় পরীক্ষা দিতে অনেক কষ্ট হচ্ছে। তাও একদিনে দুটি পরীক্ষা নেওয়ায় দুপুরে খাবারের সুযোগ পাওয়া যায় না। কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে।

সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা গ্রহণের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ গোলাম ফারুক বলেন, ফরম পূরণের সময় ঘনিয়ে আসায় দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ও পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার আগে মনোহরদী সরকারি কলেজ কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার ছিল।

জবি প্রতিনিধি