Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ২০ লাখ

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ২০ লাখ

 অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। এদিন সকাল ১০টার সময় বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু হবে। বিরতহীন ভাবে এই পরীক্ষাটি চলবে দুপুর ১ট পর্যন্ত।

শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ১৩ থেকে ২০ মার্চে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন।

তবে গত বছর পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজার ৯৭১ জন।

এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার ১৮০টি পরীক্ষা কেন্দ্র কমেছে। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।

আরও পড়ুন: শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ...

এদিকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত রাখতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। যা চলবে ১২ মার্চ পর্যন্ত।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো শিক্ষক-শিক্ষার্থী, সকল কর্মচারীদের মোবাইল বা ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের সচিব মোবাইল ফোন ব্যবহা করতে পারবেন।

অনলাইন ডেস্ক