Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না চার মেডিকেল কলেজ

নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না চার মেডিকেল কলেজ

 অনলাইন ডেস্ক    ৯ জানুয়ারী, ২০২৪ ১৫:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

বাংলাদেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া মেডিকেল কলেজগুলো হলো ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

আরও পড়ুন: জবির পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হলেন সৈয়দ আহম্মদ...

অধিদপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি।

উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

অনলাইন ডেস্ক