গাংনীতে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭৪ জন

  তরিকুল ইসলাম    ১০ এপ্রিল, ২০২৫ ১৮:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

মেহেরপুরের গাংনীতে ১০ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৪২৯০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলো ৭৪ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৮ জন ছাত্র এবং ৩৬ জন ছাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় ৪ হাজার ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে জেনারেল শাখায় ৩৫২২ জনের মধ্যে ৫৮ জন, দাখিল শাখায় ২৮০ জনের মধ্যে ১০ জন এবং ভোকেশনাল শাখায় ৪৮৮ জনের মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন।

উপজেলার ১০ টি কেন্দ্রে খোজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে কেন্দ্রের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা, মেহেরপুর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মো: হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে।

তরিকুল ইসলাম