নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টার সময় মেহেরপুর বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান।
তবে বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে এখন পর্যন্ত ৫৬ ভাগ বই পৌঁছেছে, বাকি বইগুলো দ্রুত পৌঁছে যাবে বলেন মেহেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন। আর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাবি চাহিদা অনুযায়ী সমস্ত বই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক শামীম হাসান বলেন, নতুন বইয়ের কারিকুলাম নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-২...
তিনি আরও বলেন, যুগোপযোগী শিক্ষার সাথে তাল মেলাতে অনেক কিছুই পরিবর্তন করতে হচ্ছে। এটি তারই অংশ। সবাইকে মনে রাখতে হবে আধুননিক শিক্ষার সাথে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়বো।
এদিকে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় শুরু থেকেই পড়ালেখা শুরু করতে পারবেন। তবে বইয়ের কাগজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মেহেরপুর জেলায় ৪৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ে বই প্রয়োজন ৩ লাখ ৩৭ হাজার ৯১ টি। আর মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭০টি। বই প্রয়োজন ৮ লাখ ৯৬৭ হাজার।
তরিকুল ইসলাম






















































































































































































