Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জবিতে ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবিতে ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

 জবি প্রতিনিধি     ২৪ জুন, ২০২৪ ১৮:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 230 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে 'এ' 'বি' ও 'সি' ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ২৬ জুন দুপুর ১২ ঘটিকা হতে ২৮ জুন সকাল ১০ ঘটিকা পর্যন্ত অনলাইনে ৫০০০ হাজার টাকা জামাদানের মাধ্যমে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৭ জুন ২০২৪ হতে ২৮ জুন ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা হতে বিকাল ০৩ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিস জমার রসিদ প্রদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মূল নথির জন্য জমা দেওয়া রসিদ (আবেদনের কপি) সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে এসএসসি/সমমানের ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র জমাদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

জবি প্রতিনিধি