Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় আটক ২ জন

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় আটক ২ জন

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৩ ২২:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দুই জনকে আটক করেছে।

আজ সকাল ৯ টা থেকে শুরু হওয়া `এ’ ইউনিটের পরীক্ষায় ‘'প্রক্সি' দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার হোসাইন এবং নওগাঁ জেলার স্বপন। তাদের প্রক্টর অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, মো.জাহিদ হাসান সিয়ামের পরিবর্তে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ৪২৪ নং কক্ষে মো.হোসাইন পরীক্ষায় অংশগ্রহন করেন।

এবং তানভীর আহামেদের পরিবর্তে মো. স্বপন হোসাইন পরীক্ষায় অংশগ্রহন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের ১৩৫নং কক্ষে।

অনলাইন ডেস্ক