Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে ড. মাহবুবর ও ড. শেলিনা

 ইবি প্রতিনিধি    ৫ মার্চ, ২০২৪ ০৯:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট'র সভাপতি নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। তারা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিছুর রহমান গত সোমবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সভাপতি ও সেক্রেটারি পদের জন্য প্রার্থীতা গ্রহণ করেছিলেন শুধু দুইজন। যার ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তাদেরকে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। এখন তারা বসে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

আরও পড়ুন: ইবিতে মুক্তমঞ্চ তৈরিতে বৃক্ষনিধন; মানববন্ধন শিক্ষার্থীদের...

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো। আগামী ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। উক্ত পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৬ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

ইবি প্রতিনিধি