Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেলো

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেলো

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন মাসের শেষ দিকে শুরু হবে। চলতি মাসের শেষ দিকে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শিক্ষাবোর্ড সূত্র বলছে, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন এখনও তৈরি করা হয়নি।

আরও পড়ুন: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বুধবার...

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে তা প্রকাশ করা হবে।

জানা গেছে, এ বছর ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদের ছুটি শেষে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

অনলাইন ডেস্ক