Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

 অনলাইন ডেস্ক    ১৬ অক্টোবার, ২০২৩ ১০:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 691 বার

ঢলিউড নায়িকা নাজিফা তুষি একটি রিয়েলিটি শো’র প্রথম রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী।

গত বছর মেজবাউল হক সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। শুধু দেশে নয়, দেশের বাইরেও ঝড় তুলেছে তার অভিনীত ‘হাওয়া’ সিনেমা।

কিন্তু অনেক দিন ধরেই তিনি পর্দায় নেই। ১৫ অক্টোবর ছিল তার জন্মদিন। তবে তেমন কোনো আওয়াজ ছিল না তার জন্মদিনে। কারণ, তিনি এখন ব্যস্ত সময় পার করছেন ওয়েব সিরিজের কাজ নিয়ে। ৭-৮ পর্বের এই সিরিজের নাম ও পরিচালক কে তা এখনই প্রকাশ করেনি নাজিফা তুষি।

তবে কাজটির প্রস্তুতি নিতে এখন মহড়ায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা নাজিফা তুষি। প্রতিদিন দুপুর ১২টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তার মহড়া।

আরও পড়ুন: মুজিব বায়োপিক নিয়ে শাকিব খানের ফেসবুক স্ট্যাটাস...

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন অদ্ভুত পোশাক পরে। যেখানে দেখা যায় তার শরীরে থাকা পোশাকের পেছনে সাপ। সাপটি ডিজাইন করা। কালো জামায় তিনি হাজির হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।


এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোশাক ডিজাইনের একটি ভিডিও আপলোড করা হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসেন নাজিফা তুষি।

২০১৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হন নাজিফা তুষি। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে দেখা গেছে তুষিকে।

এছাড়াও উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে ‘কুমারিকা কেশকাহন’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন নায়িকা নাজিফা তুষি।

অনলাইন ডেস্ক