Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা

 অনলাইন ডেস্ক    ২৯ মার্চ, ২০২৪ ১১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 68 বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান নানা কর্মকাণ্ডে সবসময় আলোচনায় থাকেন। এবার ঈদে এ অভিনেতার ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সুখবর দিলেন তিনি।

সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জায়েদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে একটি পোস্ট করেন তিনি।

জায়েদ জানান, ভারতের হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। নায়িকা পূজা ব্যানার্জির পাশে নিজের একটি ছবি রেখে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।

সেই একই ছবি পূজা ব্যানার্জি নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

আরও পড়ুন: আবারও চড়া আলুর বাজার...

জানা গেছে, বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই সিনেমা নির্মাণ করা হচ্ছে। জায়েদ খান বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বলেলনি তিনি।

নতুন সিনেমাটির প্রসঙ্গে জায়েদ খান বলেন, বিশাল চমক আসছে। তবে এখনই আমি কিছু বলতে চাই না। এতটুকু শুধু বলছি, পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছি।

অভিনেত্রী পূজা ব্যানার্জি টালিউড ছাড়াও মুম্বাইয়ে কাজ করেছেন। পূজা স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এ ছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

অনলাইন ডেস্ক