ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। অনেক নারী ভক্তেরই ক্র্যাশ তিনি। জায়েদ খানের বিয়ে নিয়ে বেশি কৌতূহল কাজ করে ভক্ত আর নেটিজেনদের। সম্প্রতি সে কৌতূহল মেটাতে রহস্য ভেঙে মনের কথা জানিয়েছেন এ অভিনেতা।
সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে জায়েদ খানকে প্রশ্ন করা হয় তার বিয়ে নিয়ে। বিয়ে প্রসঙ্গ উঠতেই প্রথমে তা এড়িয়ে যেতে চান তিনি। পরে অবশ্য ভক্তদের খাতিরে সে প্রশ্নের উত্তর দেন ঢালিউড চিত্রনায়ক।
জায়েদ বলেন, বিয়ের জন্য প্রথমেই আমি যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিই সেটি হলো সৌন্দর্য। আমার স্ত্রীর স্রষ্টা প্রদত্ত এমন সৌন্দর্য হবে যেন ও হেঁটে গেলে সবাই চেয়ে থাকে।
তিনি আরও বলেন, অনেক সুন্দরী বলে গুণ যে থাকবে না তা নয়। আমি সব সময় বলি, আগে দর্শনধারী তারপর গুণবিচারী।
আরও পড়ুন: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ...
আমি যে পরিবার থেকে এসেছি সেখান থেকে আমি একজন ঘরোয়া মেয়ে চাই। তাকে অবশ্যই সৎ হতে হবে। আমার জীবনসঙ্গীর কাছ থেকে আমি আর কিছুই চাই না।
প্রসঙ্গত, ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা। সিনেমাটি এরইমধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা। এ সিনেমায় জায়েদ ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














