Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মা হওয়ার ইঙ্গিত দিলেন দীপিকা পাডুকোন

মা হওয়ার ইঙ্গিত দিলেন দীপিকা পাডুকোন

 অনলাইন ডেস্ক    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 73 বার

অবশেষে মা হওয়ার ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি ও তার স্বামী রণবীর সিং তাদের প্রথম সন্তানের জন্ম হবে আগামী ‘সেপ্টেম্বর ২০২৪’ বলে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে জানান।

দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে শিশুদের পোশাক, খেলনা এবং বেলুনের ছবি রয়েছে।

তাদের এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ ভিউ হয়েছে এবং কমেন্ট পরেছে। সেলিব্রিটিরাও তাদের অভিনন্দন জানাচ্ছেন।


সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তার লুক অন্তঃসত্ত্বার জোরালো করে। এদিন নাকি শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশি গ্রেফতার...

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ দেশটির একাধিক গণমাধ্যমও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের মা হওয়ার খবর ঘোষণা করলেন দীপিকা।


উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই পাওয়ার কাপল। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তাদের। এখন দু’জন থেকে ৩ জন সদস্যের পরিবারে রূপান্তরিত হতে চলেছেন বলিউডের দীপবীর।

অনলাইন ডেস্ক