Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা শরিফুল

বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা শরিফুল

 অনলাইন ডেস্ক    ২৫ মার্চ, ২০২৪ ০৯:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

খুদে অভিনেতা শরিফুলের একটি বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক নববধূর পাশে বরের বেশে দেখা গেছে তাকে। এরপরই শুরু হয়েছে নানা প্রশ্ন!

শরিফুল কী বিয়ে করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই আবার মন্তব্য করেছেন এটি নাটকের দৃশ্য, তবে স্পষ্ট কেউ কিছু বলতে পারছে না।

এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খুদে অভিনেতা শরিফুল। তিনি জানালেন, এটি কোনো বাস্তব বিয়ের ছবি নয়। বরং একটি শুটিংয়ের দৃশ্য।

শরিফুল বলেন, ভাইরাল ছবিটি অনেক আগের 'বিয়ান আমার ক্রাশ' নামের নাটকের শুটিংয়ের। আমিও দেখছি কয়েকদিন ধরে ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে।

এই অভিনেতা আরও বলেন, দর্শকদের বলতে চাই, আমি এখনো অনেক ছোট। বর্তমানে কাজ নিয়েই আছি। বিয়ে, সেটা তো অনেক পরের কথা।

নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপ বলার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শরিফুল। এরপরে একাধিক নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।

অনলাইন ডেস্ক