Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চতুর্থবার বিয়ে করলেন নোবেল

চতুর্থবার বিয়ে করলেন নোবেল

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১৬:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 74 বার

নতুন প্রেম নিয়ে আলোচনায় আসার পরই নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবারের তিনি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন।

নোবেল গত রোববার তার ফেসবুকে নতুন প্রেমের তিনটি ছবি প্রকাশ করার পর আবারও তার ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ওই স্ট্যাটাসে নোবেল জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রী ফারজানা আরশি। নোবেলের এটি চতুর্থ বিয়ে হলেও আরশির এটি দ্বিতীয় বিয়ে।

নোবেলের সর্বশেষ স্ত্রী ছিলেন সালসাবিল মাহমুদ। কয়েক মাস আগে সালসাবিলের সঙ্গে নোবেলের বিবাহবিচ্ছেদ ঘটে। মিডিয়ায় সালসাবিল ডিভোর্সের কারণ জানান, নোবেল মানসিকভাবে অসুস্থ এবং অতিমাত্রায় মাদকাসক্ত। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।

আরও পড়ুন: এবার 'ডিগবাজি' দিয়ে হেলিকপ্টারে জায়েদ খান!...

অন্যদিকে খুলনার মেয়ে আরশির সাবেক স্বামীর নাম নাদিম আহমেদ। পেশায় ফুড ব্লগার। আরশিও একজন ফুড ব্লগার।

নতুন এ জুটির পরিচয় হয় ফেসবুকেই। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে একাধিকবার দেখাও করেছেন তারা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী নোবেল। এরপরই কখনও গান দিয়ে আবার কখনও বা ব্যক্তিগত জীবন দিয়ে প্রায়ই মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

অনলাইন ডেস্ক