Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাজকে ছাড়াই ছেলের জন্মদিনের কেক কাটলেন পরীমনি

রাজকে ছাড়াই ছেলের জন্মদিনের কেক কাটলেন পরীমনি

     ১২ জুলাই, ২০২৩ ১৬:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

ঢালিউড তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ। কিছুদিন আগে পরীমনির স্বামী শরীফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁসের পর থেকে দাম্পত্যদের মাঝে কিছু কলহ সামনে আসে। এরপর থেকে রাজ ও পরী উভয়ে একে অপরকে নানান বিষয় নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ করেন। দু'জনের আর একসঙ্গে থাকা সম্ভব নয় বলেও সংবাদমাধ্যমে জানান তারা।

এরপর থেকে দম্পতিকে আর একসঙ্গে খুব একটা দেখা যায়নি।

আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদ না হলেও, বর্তমানে আলাদাই থাকছেন তারা। প্রতি মাসেই কেক কেটে তাদের একমাত্র সন্তান রাজ্যের জন্মদিন উদযাপন করেন এই পরীমনি।

গত সোমবার (১০ জুলাই) ১১ মাস পার করে ১২ মাসে পা রেখেছে রাজ্য। এদিন বরাবরের মতোই কেক কেটে ছেলের জন্মদিন পালন করেন ঢালিউড নায়িকা পরীমনি। নিজের ফেসবুকে জন্মদিনের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। তবে প্রতিবারের মতো তার নানাকে দেখা গেলেও, ছিলেন না পরীর স্বামী শরীফুল রাজ।

ক্যাপশনে পরীমনি লেখে বলেন আমার রাজ্যের আজ ১১ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।

এবার রাজ্যের জন্য পরীর থিম কেকে জায়গা করে নেয় ১১টি ফুটবল। শুধু তাই নয়, কেক কাটার মঞ্চটিও সাজানো হয়ে ছিলো ফুটবল আর বেলুন দিয়ে। যেখানে রাজ্যের সঙ্গে কেক কাটেন পরীমনি ও তার নানা। সেখানে দেখা যায়নি রাজকে। তবে গত মাসে রাজ্যের ১০ মাস পূর্তিতে এক সঙ্গেই কেক কেটে জন্মদিন পালন করেছিলেন।