Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

 অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

নতুন বছরের ২ ফেব্রুয়ারি শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলোই মুক্তি পাচ্ছে না বলে জানালেন এর নির্মাতা অনন্য মামুন। এবার প্রকাশ হলো ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুক।

ঢালিউড কিং শাকিব খান তার ফেসবুকে ‘দরদ’ সিনেমাটি ফার্স্ট লুক প্রকাশ করেছেন।

এর আগে এক ভিডিও বার্তায় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি পাবে না। তবে কবে মুক্তি পাবে সেই তারিখও সুনির্দিষ্ট নয়।

সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেন অনন্য মামুন। শুধু তা-ই নয়, জানিয়েছিলেন ২ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।

আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস...

এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

শাকিব-সোনাল ছাড়া আরও এই সিনেমাটিতে অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

অনলাইন ডেস্ক