Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাসপাতালে ভর্তি সব্যসাচী

হাসপাতালে ভর্তি সব্যসাচী

 অনলাইন ডেস্ক    ২০ মার্চ, ২০২৪ ১৬:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 65 বার

ভারতের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রিয় তারকার এমন দুঃসংবাদে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা।

জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকদিন আগেও নাতির অন্নপ্রশনের অনুষ্ঠানে বেশ চনমনে ছিলেন সব্যসাচী চক্রবর্তী। বলা যায় সবকিছু নিজের হাতে সামলেছিলেন তিনি।

বুকের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর সব্যসাচী চক্রবর্তী বলেছিলেন এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চায়।

তিনি ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমার সময় শেষ, এখন আমি অবসরপ্রাপ্ত’। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত...

ফেলুদাখ্যাত অভিনেতা জানান তিনি অসুস্থ, নতুনদের জন্য জায়গা ছেড়ে দেয়া উচিত বলেও মনে করেন। তবে এসব কথা বলার কিছুদিন পরে তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সে বিষয়ে তিনি বলেন, আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল আমি অবসর নিচ্ছি কিনা, তারপর আমি ভাবলাম ‘তাহলে তাই' বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই।

সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়। তিনি ফেলুদা চরিত্রের বিশেষ জনপ্রিয়।

অনলাইন ডেস্ক