জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান মঙ্গলবার (৩০ মে) রাত ১১টা ৫০ মিনিটিরে সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে এই নাট্যকার ও নাট্য পরিচালক বয়স হয়েছিলো ৬৫ বছর।
এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ।
তিনি জানান, মোহন খানের মস্তিষ্কে টিউমার হয়েছিল। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
জানা গেছে, বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। রচনা করেছেন অন্তত ২ শতাধিক নাটক। তার লেখা সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।
অনলাইন ডেস্ক










































































































































































































































































































.jpg)













