জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট এখন ঢাকাতে আছেন। ভক্তদের সঙ্গে দেখা করতে শুক্রবার বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে। শুধু ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন অভিনেতার সঙ্গে।
বুরাক অ্যাজিভিট তার ইনস্টাগ্রামে লিখেছেন, আগামী রোববার (২৬ মে) গুলশানে দেখা হবে। জনপ্রিয় এই অভিনেতা আরও বলেছেন, গুলশান ১ এর সিঙ্গার বেকো স্টোরে দুপুরে দেখা হওয়ার কথা। ভক্তদের উদ্দেশেই তিনি একথা লিখেছেন।
কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে। শুধু ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: রেমাল: নিম্নচাপটি এগোচ্ছে বাংলাদেশের দিকে...
ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। আর শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা।
জানা গেছে, বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বুরাককে। আর সে আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট।
বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














