ঢলিউড সিনেমার চিত্রনায়িকা পরীমণি নানা কারণে সমালোচনার অংশ হয়ে খবরের শিরোনামে থাকেন। সম্পর্কের বেড়াজালে জড়িয়ে জীবনের সমীকরণ খুঁজতে তাকে করতে হয়েছে নানা সংগ্রাম। তবুও তার মুখে হাসি ফুরোয়নি। জীবনকে জয় করতে ব্যস্ত এই নায়িকা।
পরীমণি সবসময় সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ব্যক্তিগত কথা কিংবা কাজের নতুন খবর তিনি সবটাই ফেসবুকে প্রকাশ করেন ভক্তদের জন্য। আর ছেলে পদ্মকে নিয়ে তার নানা সময়ের খুনসুটিও ভেসে ওঠে আয়নার মতো।
এবার পরীমণির ফেসবুকে দেখা গেল তিনি স্নেহভরা ছেলেকে কোলে নিয়ে মরুর বুকে বসে আছেন। দুজনই হাত বাড়িয়ে আকাশ ছুঁতে চাইছেন।
পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা একদিন আকাশ ছোঁব দেখো।’ এটি লিখে তিনি ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। আর পরে লাইনে তিনি আরও লিখেছেন, সকলের সৎ উদ্দেশ্য সফল হোক। রমজান মোবারক।
আরও পড়ুন: রোজার নিয়ত ও সেহরির দোয়া...
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, জেলে যাওয়ার বিষয়টি এখনও অজানা তার কাছে। তবে জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখছেন। তুলে ধরছেন জেলে থাকা সময়ের গল্প।
একটু খোলাখুলি কথা বলেন বলে এমন ঝামেলায় পড়তে হয় পরীমণিকে। মানুষ কী পছন্দ করে আর কী পছন্দ করে না এটা জানে এই অভিনেত্রী।
তবে পরীমণির প্রতি মানুষের যে কত ভালোবাসা রয়েছে তা তিনি বুঝেছিলেন জেল থেকে বের হওয়ার সময়। কারও সঙ্গে রক্তের সম্পর্ক নেই তবুও যেভাবে তারা মানসিক সাপোর্ট দিয়েছে তা দেখে অভিনেত্রী ভাষাহীন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














