Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বক্স অফিসে ইতিহাস গড়লেন শাহরুখ খান

বক্স অফিসে ইতিহাস গড়লেন শাহরুখ খান

 অনলাইন ডেস্ক    ২৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড মেগাস্টার শাহরুখ খানের। শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী সত্যি করে ১০০০ কোটি মাইলফলকে পৌঁছিয়েছে। এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউডের কিং খান।

এই সিনেমা মুক্তি পাওয়া ১৭ দিনের মধ্যে ভারতীয় বাজারে ‘পাঠান’ সিনেমাকে হারিয়ে শীর্ষের তালিকায় রয়েছে।

ওই রেকর্ড ভাঙার পর আবারও নিজের রেকর্ড নিজে ভাঙার দৌঁড়ে সাফল্য পেয়েছেন অভিনেতা বলিউড বাদশা শাহরুখ খান।

বক্স অফিসের রিপোর্ট বলছে, সম্প্রতি ‘জওয়ান’ সিনেমা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। শুধু তাই নয়, মুক্তির ১৮ দিনেই দর্শকদের কাছ থেকে হাজার কোটি টাকা ঘরে তুলতে পেরেছেন ‘জওয়ান’ সিনেমাটি। ‘পাঠান’ সিনেমার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জওয়ান’।

আরও পড়ুন: ফের বিয়ের সিদ্ধান্ত স্বাগতার, পাত্র কে?...

সমীক্ষা বলেন, ‘পাঠান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ২৭ দিনে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল। অন্যদিকে ‘জওয়ান’ সিনেমা তা মাত্র ১৮ দিনেই তা করে দেখিয়েছে। তাই সবচেয়ে কম সময়ে এক হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমার তালিকায় এখন শীর্ষে অবস্থান করছে ‘জওয়ান’।

হাজার কোটির ক্লাবে প্রবেশের সাফল্য ‘জওয়ান’ সিনেমার পাল্লাই শুধু ভারি করেনি। ভারি করেছে শাহরুখ খানের প্রোফাইলও।

একই বছরে দু’বার ১০০০ কোটির গণ্ডি ছাড়াল শাহরুখের দুটি সিনেমায়। আজ অবধি বক্স অফিসের ইতিহাসে কোনও সুপারস্টারের দুটি সিনেমা একই বছরে দুই হাজার কোটির গন্ডি পেরোতে পারেনি। ‘জওয়ান’ ও ‘পাঠানের’ হাত ধরে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেগাস্টার শাহরুখ খান।

অনলাইন ডেস্ক