Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এক লাফে কোটি টাকা পারিশ্রমিক বাড়ালেন সাই পল্লবী

এক লাফে কোটি টাকা পারিশ্রমিক বাড়ালেন সাই পল্লবী

 অনলাইন ডেস্ক    ১ অক্টোবার, ২০২৩ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

দক্ষিণী সিনেমার নায়িকা সাই পল্লবী। পল্লবী তার ন্যাচারাল রূপ আর অভিনয়ের খ্যাতিতে ভক্তদের মন জয় করে নিয়েছেন খুব অল্প সময়েই। হয়েছেন জনপ্রিয়ও। ক্যারিয়ারে এমন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার এক লাফে কোটি টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে ২০০৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে জনপ্রিয় এই নাইকার। ন্যাচারাল লুকের জন্য ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর দারুণ খ্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনও খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও কুড়িয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা।

প্রতি বছরই অল্প সংখ্যক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী। গল্প-চরিত্র পছন্দ হলে, তবেই ‘হ্যাঁ’ বলেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী অভিনয়ে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন।

২০২১ সালে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ সিনেমায় অভিনয় করেন সাই পল্লবী। তাতে পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ২ কোটি রুপি। দীর্ঘ দুই বছর পর আবার পল্লবী অভিনয় করতে যাচ্ছেন তেলেগু ভাষার ‘এনসি২৩’ সিনেমায়। আর এ সিনেমায় অভিনয়ের জন্যই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন নায়িকা।

আরও পড়ুন: সাবেক স্বামী রাজের জন্যই সিসিএলে যাননি পরীমণি...

তরুণ পরিচালক চান্দু মন্ডেটি ‘এনসি২৩’ সিনেমাটি পরিচালনা করছেন । আর এতে নায়িকা সাই পল্লবীর বিপরীতে দেখা যাবে নাগা চৈতন্যকে।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা চান্দু জানান, ‘কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ধরে তারা প্রস্তুত করেছে চিত্রনাট্য। প্রায় ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত হবে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, সিনেমাটিতে দৃশ্যপট সাবলীলভাবে তুলে ধরতে অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন ৩ কোটি রুপি। আর প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টস তাতেই সম্মতি দিয়েছে।

এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘এনসি২৩’ সিনেমার জন্য ৩ কোটি নয়, ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন দক্ষিণী এ তারকা।

অনলাইন ডেস্ক