ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী।
সম্প্রতি ভক্তদের সুখবরও দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে। নজর কাড়লেন ভক্তদের। রুনা খান বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বাহারি রঙের গাউনে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যান্ডেল লাইটের পাশে অফ দ্য শোল্ডার লাল রঙের গাউন দাঁড়িয়ে রয়েছেন। তার এ লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছে। আর অভিনেত্রীর চোখের চাহনি যেন অনুরাগীদের মনে দাগে কেটেছে। সঙ্গে হাতে রয়েছে হাতে ছোট আঙটি।
এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছে লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট। খোশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা। যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পায়ে শোভা পেয়েছে কালো রঙের হাই হিল।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














