Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ‘দরদ’ নিয়ে সুখবর

‘দরদ’ নিয়ে সুখবর

 অনলাইন ডেস্ক    ৮ জুলাই, ২০২৪ ১১:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 75 বার

এখনো দর্শক আগ্রহে রয়েছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। দেশের বাইরেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। সেই ধারাবাহিকতায় গত ৫ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ যখন ব্যাপক আলোচনায়, ঠিক সেই সময় ঘোষণা এল আরেক সুখবর। শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। নির্মাতা অনন্য মামুন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে নিশ্চিত করেন বিষয়টি।

রোববার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে অনন্য মামুনের ফেসবুকে করা পোস্টে দেখা যায়, কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে শাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘দরদ’-এর প্রযোজক সরদার সানিয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন পরিচালক অনন্য মামুন।

এ নির্মাতা লিখেছেন, ‘দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে। সব প্রোমোশন শুরু হবে জুলাইয়ের ১৫ থেকে। দেশের সঙ্গে বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী দুই মাস দরদের প্রোমোশনে থাকবে নতুন কিছু। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে।’

এর আগে, গত ঈদুল আজহায় ‘দরদ’-এর টিজার প্রকাশ হয়। মাত্র দেড় মিনিটের টিজারে বহুরূপীভাবে ধরা দিয়েছেন শাকিব খান। কখনোবা ছা-পোষা, কখনো ভয়ংকর, আবার কখনো রহস্য মানব। আর টিজারে বলিউড তারকা সোনাল চৌহানের সঙ্গে অভিনেতার রোমান্সও ফুটে উঠেছে। সঙ্গে অ্যাকশন ও সাসপেন্স তো ছিলই।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা নির্মিত ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও আরও অভিনয় করেছেন রাহুল দেব, পায়েল সরকার, অলোক জৈন, রাজেশ শর্মা, এলিনা শাম্মী। সিনেমাটি বাংলা ভাষা ছাড়াও হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক