ঢলিউড সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের জীবনে একটাই নায়ক শাকিব খান। যে নায়ক দুজনকেই মন দিয়েছেলেন। কিন্তু শাকিবের বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে সাবেক দুই জীবন সঙ্গীর।
একটা সময় বাংলা সিনেমা মানেই ছিল শাকিব খান আর অপু বিশ্বাস। দীর্ঘদিন প্রেমের পর তারা গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলীর সঙ্গে।
তবে এখন দুজনই অতীত। অতীত হলেও দুই জনের ঘরেই শাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে। অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয়, অন্যদিকে বুবলীর সংসারে শেহজাদ খান বীর। দুই সন্তানের প্রতিই যথাযথ দায়িত্ব পালন করেন শাকিব।
বিভিন্ন অনুষ্ঠান, উপলক্ষে সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। ভীষণ উপভোগ করেন তাদের সংস্পর্শ। তবে দুই ভাই অর্থাৎ শাকিবের দুই সন্তান কী এক সঙ্গে সময় কাটানোর সুযোগ পান।
আরও পড়ুন: সরকার নতুন খেলায় মেতেছে: মঈন খান...
কিংবা অপু-বুবলীর কখনও মুখোমুখি দেখা হয়? বুবলী এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে।
বুবলী বলেন, শাকিব খানের বাসায় আমাদের (অপু বিশ্বাস ও জয়) একসঙ্গে দেখা হয়। আমরা একই অনুষ্ঠানে হাজির হলে, সেখানে আমাদের দেখা হয়। তবে দেখা হলে সেখানকার পরিবশ খুবই স্বাভাবিক থাকে।
জয় ও বীরকে নিয়ে বুবলী বলেন, তারা দুজনেই ভাই হিসেবে নিজেদেরকে চেনে। আমি বীরকে সব সময় বলি, জয়কে সালাম দিতে। তাদের বাবা শাকিব দুজনকে শিখিয়ে দেয়, ছোট ভাইকে আদর করো। বড়কে সম্মান করো।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














