চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি মিলেছে শাকিব খানের ‘দরদ’ মুক্তির। গতকাল রোববার (৬ অক্টোবর) অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ’ মুক্তিতে বাধা নেই। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি।
আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে। ঢাকাই সুপারস্টার শাকিব খানও তার ফেসবুকে পোস্ট দিয়েছেন তার নতুন সিনেমা নিয়ে।
আরও পড়ুন: শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন জয়...
তিনি লিখেছেন, 'দরদ' ভরা ভালোবাসা নিয়ে সে আসছে। যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান।
অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো। ‘দরদ’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব ও সোনাল।
এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














