Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সায়ন্তিকার সঙ্গে হোটেলে ৪ ঘণ্টা সময় কাটানো নিয়ে মুখ খুললেন জায়েদ খান

সায়ন্তিকার সঙ্গে হোটেলে ৪ ঘণ্টা সময় কাটানো নিয়ে মুখ খুললেন জায়েদ খান

 অনলাইন ডেস্ক    ১৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমার শুটিং করতে গত ৩০ আগস্ট ভারতে জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ঢাকায় আসেন। কথা ছিল ওই শুটিং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তিনি শুটিং শেষ না করে ৭ সেপ্টেম্বর চলে যান কলকাতায়।

এদিকে শুটিং শেষ না করে সায়ন্তিকা ব্যানার্জি এভাবে চলে যাওয়া নিয়ে উঠেছে অভিযোগ।

এ বিষয়ে প্রযোজক মনিরুল ইসলাম বলেন, নৃত্য পরিচালক মাইকেল জায়েদ ও সায়ন্তিকাকে ড্রেস পরিবর্তন ও লাঞ্চের জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়। আর তারা ৪ ঘণ্টা পরে শুটিং স্পটে আসে। এতে ওই দিনের শুটিং আর করা সম্ভব হয়নি।

এখন প্রযোজকের প্রশ্ন- হোটেল রুমে ৪ ঘণ্টা কি করেছিলেন নায়ক ও নায়িকা?

প্রযোজক বলেন, ‘নৃত্য পরিচালক মাইকেল বাবুর ডিরেকশনে গানের শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য দুপুর ২টা ১৫ মিনিটে হোটেলে যান নায়ক-নায়িকা। ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। পরে আর দিনের আলো শুটিং করা হয়নি।

আরও পড়ুন: বিয়ে করলেন আয়মান সাদিক-মুনজেরিন শহীদ...

এছাড়া ওই দিন আমরা শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি ও নায়ক-নায়িকা হোটেলেই থেকে যান। এ প্রশ্নের জবাব তারা কী দেবেন? এ কথাগুলো কখনো সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না।

হোটেলে অবস্থান নিয়ে প্রযোজক মনিরুল ইসলামের প্রশ্নের উত্তরে গত রোববার গণমাধ্যমকে জায়েদ খান বলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগটি ষড়যন্ত্রমূলক।

তিনি বলেন, প্রযোজক মনিরুল ইসলামের প্রফেশনাল হওয়া উচিত ছিল। এদিকে বিভিন্ন গণমাধ্যমে দেখছি আমাদের দিকে ইঙ্গিত দিয়ে কথা বলছেন। এটি বাজে প্রচেষ্টা। এর আগে নৃত্য পরিচালক সাইফ খান কালু গানের অর্ধেক শুটিং করে চলে গিয়েছে প্রযোজকের সঙ্গে ঝামেলা করে।

এ সময় অভিনেতা আরও কিছু সমস্যার কথা তুলে ধরে বলেন, কস্টিউমের সমস্যা রয়েছে। আমি নিজে কিছু ড্রেস ম্যাচিং করে নিয়ে এসেছি। তবুও সিনেমার সার্থে আমি এসব করেছি।

আরও পড়ুন: এবার ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেলেন হিরো আলম...

সায়ন্তিকা ডেইলিবেসিসে কাজ করেন। তিনি ওই ব্রেকে যাওয়ার সময় হোটেলে পেমেন্ট পাঠিয়ে দেয়ার কথা বলেছিলেন; কিন্তু প্রযোজক সেটা পাঠাননি, মূলত দেরি হবার এটাই কারণ।

নায়িকা-প্রযোজক ও নায়কের পাল্টাপাল্টি অভিযোগে তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অনলাইন ডেস্ক