Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে যা ফাঁস করলেন সালমান খান

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে যা ফাঁস করলেন সালমান খান

 অনলাইন ডেস্ক    ৫ অক্টোবার, ২০২৪ ১১:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের প্রেমের সম্পর্ক এখনও চর্চিত বলিউডের অন্দরে। তাদের মিষ্টি প্রেমের রসায়ন মন কাড়ে নেটিজেনদের। সেই স্মৃতির বুননের ছাপ রয়ে গেছে অনবদ্য প্রেমের সিনেমা 'হাম দিল দে চুকে সানাম'। সেই ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্কের কথা কারও অজানা নয়। তখনকার স্মৃতি আজও খুঁজে ফেরেন বলিউড ভাইজান।

নবরাত্রির প্রসঙ্গ এলে ওই সোনালি দিনে ফিরে যান বলিউড সুপারস্টার সালমান খান। কারণ তার জীবনে দারুণ মুহূর্ত ছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের দিনগুলো। এক পুরানো সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন নবরাত্রির প্রসঙ্গ।

তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে যায় সেই ছবির গান 'ঢোলি তারো'র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে।

সালমান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল 'হাম দিল কে চুকে সানাম' ছবির গান 'ঢোলি তারো'।'

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবস আজ...

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্য বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান ও তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। তবে তাদের পুরানো স্মৃতি এখনও ভক্তদের কাছে অনবদ্য হয়ে আছে।

অনলাইন ডেস্ক