Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নিজের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন অভিনেতা রোশান

নিজের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন অভিনেতা রোশান

 অনলাইন ডেস্ক    ৭ মে, ২০২৩ ২০:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জিয়াউল রোশান তিন বছর আগে নিজের প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেছিলেন। দীর্ঘ দিন সকলের অজানা থাকলেও শনিবারে রোশান তার নিজের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন।

নিজের ফেসবুকে রোশান শনিবারে দুটি ছবি প্রকাশ করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যায় নায়ক রোশান তার নিজের স্ত্রী এশার হাতে মেহেদী লাগিয়ে দিচ্ছেন এবং অন্য একটি ছবিতে তিনি স্ত্রী এশার পাশে বসে আছেন। নায়ক রোশান ছবিতে ক্যাপশনও দিয়েছেন। ছবির ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘এখন আমরা আড্ডা দিতে পারি চিরজীবনের জন্য’!

জানা গেছে, তিন বছর আগে রোশান এবং এশা বিয়ে করেন। বিয়ের ব্যাপারটি রোশানের পরিবার ও তার কয়েকজন বন্ধু-বান্ধবীরা জানতেন। কিন্তু নায়ক রোশানের শশুর এই বিয়ের বিষয়ে কিছু জানতেন না। রোশান বলেছেন, তার স্ত্রী তাহসিন এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ শেষ বর্ষের শিক্ষার্থী।

তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম কিন্তু একটা সময় আমাদের বিয়ের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হওয়াতে বর্তমানে আমার শ্বশুর সিদ্ধান্ত নেন দুই পরিবারকে আনুষ্ঠানিকভাবে এক করে দেওয়ার জন্য। তাই বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি ঢাকাই সিনেমার অভিনেতা জিয়াউল রোশানে দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি

অনলাইন ডেস্ক