Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মারা গেছেন ‘সিআইডি’র ‘ফ্রেডরিক্স’

মারা গেছেন ‘সিআইডি’র ‘ফ্রেডরিক্স’

 অনলাইন ডেস্ক    ৫ ডিসেম্বার, ২০২৩ ১৫:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ খ্যাত দীনেশ ফাডনিশ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৭) বছর।

গত সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টা ৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: যেভাবে ‘সুজন মাঝি’ থেকে ‘নৌকার মাঝি’ হলেন ফেরদৌস...

দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়ানন্দ বলেন, “এটি হার্ট অ্যাটাক নয়। তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়।”

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক