বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মুনজেরিন শহীদ।
চলতি বছরে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জ মিলনায়তনে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থী ও তরুণ সমাজের তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরে গুঞ্জন চলে আসছিল। যা এবার রীতি মত সত্যি হতে যাচ্ছে।
আরও পড়ুন: এবার ওটিটিতে আসছে ‘জওয়ান’...
তাদের নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন। যা রীতি মতো ভাইরাল হয়ে গেছে ফেসবুকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














