Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 একের পর এক রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক!

একের পর এক রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক!

 অনলাইন ডেস্ক    ২১ অক্টোবার, ২০২৩ ১৪:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রেক্ষাগৃহে মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে মুজিব বায়োপিক সম্বন্ধে একটি পোস্ট করে জাজ মাল্টিমিডিয়া। পোস্টে প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, এই সিনেমাটি গত ১৩ অক্টোবর ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির এক সপ্তাহ না যেতেই সিনেমাটি প্রেক্ষাগৃহ সংখ্যা দাঁড়ায় ১৬১। আর বর্তমানে সারা দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। মুক্তির দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেক্ষাগৃহের সংখ্যা, যা এ দেশে এবারই প্রথম।

ফেসবুক পোস্টের মাধ্যমে জাজ মাল্টি মিডিয়া আরও জানিয়েছে, সারা দেশে মুক্তি পাওয়া ১৬৪টি সিনেমা হলেই দর্শকের রয়েছে প্রচুর ভিড়, যা সিনেমার ক্ষেত্রে তৈরি করেছে অনন্য ইতিহাসের রেকর্ডও।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। বাংলাদেশ ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি মোট ৮৩ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের ‘বিএফডিসি’ ও ভারতের ‘এনএফডিসি’।

আরও পড়ুন: ‘মুজিব’ বায়োপিকের প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ...

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল, মিউজিকে ছিলেন সান্তনু মৈত্র এবং পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

মুজিব শতবর্ষ উদ্যাপনে নির্মিত এ সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন, আরিফিন শুভ, শেখ ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ ও আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, দীঘি, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক অভিনয়শিল্পীরা। ২ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক