Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ব্যাচেলর পয়েন্টের ‘হাবু’ এখন বিবাহিত

ব্যাচেলর পয়েন্টের ‘হাবু’ এখন বিবাহিত

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৩ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 115 বার

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলম শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে নিকট আত্মীয় ও সহ কর্মীদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, অনিক, ইভানা পারিসা ও শিমুল শর্মা সহ আরও অনেক জন।

অনুষ্ঠানে আসা অন্যদের সঙ্গেও বেশ খুনসুটি করতে দেখা যায় চাষীকে। বিশেষ করে নব্য বরকে দিয়েই সেলফি তুলিয়েছেন অনেকেই। হাবুও ছবি তোলার সময় স্বভাবসূলক অঙ্গভঙ্গি করে মজায় মাতেন।

জানা যায়, চাষী আলমের অভিনয়ের ভক্ত ছিলেন তার স্ত্রী তুলতুল। এরপর পরিচয়। সেই থেকে গড়াল তাদের সম্পর্ক।

আরও পড়ুন: সংসারে ফিরে এলেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ...

এ প্রসঙ্গে চাষী আলম বলেন, তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। সেখানে ভাগনের সঙ্গে তুলতুল চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলে। আমার অভিনয়ের প্রশংসা করে তারা। ওই দিনই প্রথম পরিচয় তাদের সাথে।

তিনি আরও বলেন, এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে।

চাষী আলমের স্ত্রী তুলতুল গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন।

অনলাইন ডেস্ক