ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান “দরদ” সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার সময় নির্মাতা অনন্য মামুন নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘ইউনিটের ৭০ শতাংশের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’
প্রথম বাংলাদেশি অভিনেতা শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমা করছেন। “দরদ” নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। গত ২০ অক্টোবর ভারতের বেনারসে অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন ভারতে।
আরও পড়ুন: বুবলীর নতুন প্রেমের গুঞ্জন...
এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এবং ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
“দরদ” সিনেমাটিতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
এছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ অনেকেই। শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় ঈদ ছাড়াই মুক্তি দেয়ার কথা জানান নির্মাতা অনন্য মামুন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














