ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।
ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘ট্র্যাপ’ নিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি।
অপু বিশ্বাসের নতুন এই সিনেমায় উঠে আসবে পরকীয়ারই এক গল্প। আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা। সিনেমায় জুটি বেঁধেছেন অপুর ও জয় চৌধুরী।
এই অভিনেত্রী বলেন, আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি।
আরও পড়ুন: মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত-২...
ট্র্যাপ সিনেমা নিয়ে তিনি বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়।
অপু আরও বলেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে এই সিনেমার মাধ্যমে।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন, আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, এল আর খান সীমান্ত, জাদু আজাদসহ অনেকেই।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














