Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিবের “ও প্রিয়তমা” গানে ছেলে জয়ের টিকটক

শাকিবের “ও প্রিয়তমা” গানে ছেলে জয়ের টিকটক

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৩ ১৯:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা “প্রিয়তমা”। এখন নায়িকা অপু বিশ্বাসও সার্পোট করেছেন সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টেলিভিশনের পর্দায় শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাস।

আলোচনা সমালোচনা এক পাশে রেখে এবার টিকটকে ভাইরাল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছেন নয়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান। বাবা শাকিব খানের গানে ছেলের এমন ভিডিও বেশ ভাল ভাবে নিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার কমেন্ট করেছেন আব্রাহাম খান জয় আগামী দিনের সুপারস্টার।

চিত্রনায়ক শাকিব খানেরও তার ছেলের এই টিকটক ভিডিওটি নজরে এসেছে।

ভিডিওটি দেখে শাকিব খান বলেন, “ও প্রিয়তমা” গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায় তুঙ্গে রয়েছে। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়ে গেছে।

তিনি আরও বলেন, গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও তৈরি করেছে। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।

‘প্রিয়তমা’ সিনেমাতে ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। কলকাতার আকাশ সেনের সুরে গানটি গেয়েছেন কোনাল ও বালাম।

অনলাইন ডেস্ক