Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বুবলী ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া (ভিডিওসহ)

বুবলী ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া (ভিডিওসহ)

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১৩:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। একের পর এক নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবার এই নায়িকাকে পাওয়া গেল নতুন নাচের ভিডিওতে। তাও আবার একটি নয়, দুটিতে। যা এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক।

‘গল্প নয় সত্যি’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে নৃত্য পরিবেশন করছেন বুবলী। ভিডিওগুলো সিনেমা নাকি বিজ্ঞাপনের- সেটি জানা যায়নি।

বিষয়টি জানতে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। বুবলী বলেন, আপাতত এটি চমক হিসেবেই থাক। খুব শীঘ্রই জানতে পারবেন।

আরও পড়ুন: ঊর্ধ্বমুখী সবজির বাজারে সেঞ্চুরির পথে পেঁপে...

এদিকে, গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে গেল শুক্রবার এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে।

দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর আগে, ‘দেয়ালের দেশ’ প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়।

অনলাইন ডেস্ক