Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চিত্রনায়িকা পপির বাবা মারা গেছেন

চিত্রনায়িকা পপির বাবা মারা গেছেন

 অনলাইন ডেস্ক    ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পপির পরিবারের ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন পপির বাবা। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিলো।

পরে পরিবার তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করায়। বেশ কয়েক মাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পপির বাবা। আইসিইউতে চিকিৎসা চলা অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে...

দীর্ঘ সময় মিডিয়ার আড়ালে আছেন ঢালিউড চিত্রনায়িকা পপি।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। ভালো অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।

অনলাইন ডেস্ক