Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল

 অনলাইন ডেস্ক    ১০ আগষ্ট, ২০২৩ ১৪:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

দেশীয় সিনেমার জনপ্রয়ি অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বুধবার (৯ আগস্ট) রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেতা ডিপজল। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

এই পোস্টে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করেন অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসা শেষে শিগগিরই যেনো তিনি দেশে ফিরে আসতে পারেন এই প্রার্থনাও করেছেন অনেকেই।

আরও পড়ুন: মিমের নতুন চমক...

গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের। এবার রুটিন চেকআপ নাকি অন্যকোনো সমস্যার কারণে সিঙ্গাপুর গেলেন সে বিষয়ে অবশ্য খোলাসা করেননি অভিনেতা।

উল্লেখ্য, ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌ খান।

অনলাইন ডেস্ক