Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন

বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন

 অনলাইন ডেস্ক    ২৪ মার্চ, ২০২৪ ১১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

সবাইকে চমক দিয়ে শাকিবের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘রাজকুমার’-এর ফার্স্ট লুক। পোস্টারে দেখা যাচ্ছে শাকিব আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি।

আগেই ধারণা করা হচ্ছিল ঢালিউড কিংয়ের জন্মদিন এবার খুব জমকালো হবে। তেমনটাই জানা গেল।‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান ঘোষণা করেন, বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফায় উদ্যাপন করা হবে শাকিব খানের এবারের জন্মদিন।

শাকিবের জন্মদিন (২৮ মার্চ) আসছে ‘রাজকুমার’র চমক। আর প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা দেখা যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে। তবে এ বিষয়ে দুবাইভিত্তিক এক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুর্জ খলিফায় এক থেকে তিন মিনিটের একটি সিনেমা কিংবা বিজ্ঞাপন প্রচারে খরচ হয় আড়াই লাখ দিরহাম থেকে প্রায় এক মিলিয়ন দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় এই অংকটা প্রায় ৭০ লাখ থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত।

তবে প্রতিদিনের জন্য এই হিসেব এক নয়। সাপ্তাহিক ছুটির দিনে এই টাকার পরিমাণ পরিবর্তন হয়ে যায়। ১৬৫ তলার এই ভবনে প্রচার চালানোর পুরো কাজ করে দুবাইভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। সিনেমার ট্রেলার-টিজার কিংবা বিজ্ঞাপনটি যেদিন প্রচারিত হবে তার অন্তত ৪ সপ্তাহ আগে তাদের কাছে টাকা জমা করতে হয়। একইসঙ্গে প্রচারের কনটেন্টটিও জমা দিতে হয়।

প্রচারণা চালানোর সময় ডিসপ্লেতে যেকোনো মিউজিকও যোগ করা যায়। এরজন্য অবশ্য কোনো টাকা দিতে হয় না।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

অনলাইন ডেস্ক