Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জায়েদ খান কেন রেগে অনুষ্ঠান ত্যাগ করলেন?

জায়েদ খান কেন রেগে অনুষ্ঠান ত্যাগ করলেন?

 অনলাইন ডেস্ক    ৭ ডিসেম্বার, ২০২৩ ১১:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 105 বার

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠানে জায়েদ খানকে বেশকিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করা হলে কিছুটা রাগান্বিত হয়ে সেই অনুষ্ঠানের সেট থেকে উঠে চলে যাচ্ছিলেন আলোচিত এই অভিনেতা। ইতোমধ্যে সেই অনুষ্ঠানের অংশ বিশেষের ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

আসলে কি এমন প্রশ্ন করা হয়েছিলো জায়েদকে, যে কারণে তিনি এতোটা রেগে গেলেন।

বেসরকারি টেলিভিশনের ওই অনুষ্ঠানে উপস্থাপক জায়েদ খানকে বলেন, আপনি যে দামি গাড়ি, রোলেক্স ঘড়ি পরেন, দামি সাজসজ্জা করেন- এতো টাকা আসে কোত্থেকে? অবৈধ ইনকাম নাকি বৈধ? এতেই জায়েদ খানকে রেগে যেতে দেখা যায়। জায়েদ খান পালটা প্রশ্ন করেন, আপনি তো বিনোদন সাংবাদিক। আপনি কি ক্রাইম রিপোর্টার?

উপস্থাপক এটাও জানতে চান ইনকাম ট্যাক্স দেন কি না। জায়েদ খান ফের পালটা প্রশ্ন করেন, আপনি কি ইনকাম ট্যাক্স অফিসার? বিব্রত করার অভিযোগ নিয়ে অভিনেতাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।

আরও পড়ুন: দিন ভালো যাচ্ছে না হিরো আলমের...

তবে নেটিজেনরা এটিকে সাজানো ঘটনা হিসেবেই দেখছেন। অনেকেই বলছেন জায়েদ খান এমনটা করতে পারেন না, নিশ্চয়ই এটা সাজানো। এমন অজস্র অভিমত সামাজিকমাধ্যমজুড়ে পাওয়া যাচ্ছে।

কিছু দিন আগেও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার আপকামিং সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রচারণায় জায়েদ খানকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন।

ভিডিওটিতে দেখো গিয়েছিলো, খোলা মাঠে দুটো ডিগবাজি দিয়ে হেলিকপটারে গিয়ে বসেন জায়েদ খান। হেলিকপ্টারের সিঁড়িতে বসে ফারুকীর ছবিটি সবাইকে দেখার বার্তা দিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে সেই ভিডিওটিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলো।

অনলাইন ডেস্ক