Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জরুরি বৈঠকে সালমানের বাড়িতে মুখ্যমন্ত্রী!

জরুরি বৈঠকে সালমানের বাড়িতে মুখ্যমন্ত্রী!

 অনলাইন ডেস্ক    ১৭ এপ্রিল, ২০২৪ ১০:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়া এরপরই লাগাতার হত্যার হুমকি পুরো বিষয়টি নিয়ে স্বস্তিতে নেই বলিউড ভাইজান খ্যাত সালমান খান ও তার পরিবার। বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) দুই বন্দুকধারীকে গ্রেফতারের পরই সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ হাজির হন শিন্ডে। তারপরই সালমাানের সাথে দীর্ঘ সময় আলাপ করেন।

বৈঠকের পর সালমানের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকাশ্যে একজন সেলিব্রেটিকে হত্যার হুমকি দেয়াকে মোটেও হালকা হিসেবে নেয়নি মুম্বাই পুলিশ। সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবেন তারা।

আরও পড়ুন: মুজিবনগরে ব্যাংক বন্ধ আজ...

শিন্ডে আরও বলেন, সালমান শুধু নিজ দেশেই পরিচিত নন, ভারতের বাইরেও তিনি জনপ্রিয়। তবে ভারতীয় নাগরিক হিসেবে তাকে বিবেচনা করি সেক্ষেত্রেও তার সুরক্ষা নিশ্চিত করতে দেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রসঙ্গত, বোরবার (১৪ এপ্রিল) ভোর ৫টার সময় নাগাদ দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বাড়ির সামনে পৌঁছান। এরপর তারা বন্দুক তাক করেন সালমানের বাড়ির দিকে।

কাউকে নিশানা করে নয়, বরং শূন্যে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান তারা। এরপরই লাগাতার প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দিয়ে চলেছেন ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

অনলাইন ডেস্ক