খবর শুনে রুবেল বললেন, আমি মারা যাইনি

 অনলাইন ডেস্ক    ২৭ জুলাই, ২০২৪ ১০:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবরের পর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে মারা গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল। বিষয়টির সত্যতা যাচাইয়ে চিত্রনায়ক রুবেল ও তার পরিবারের মোবাইলে ফোন কল দেয়া হলে সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা নিজেই।

রুবেল বলেন, আমার মৃত্যুর খবর কেবলই গুজব। আমি মারা যাইনি। ভালো আছি, সুস্থ আছি।

রুবেল আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার মৃত্যুর মিথ্যা খবরটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে বিচলিত হয়ে আমার ফোনে, আমার পরিবারের ফোনে কল করেছেন। ভক্তরাও আমার মৃত্যুর খবরে ব্যথিত।

আরও পড়ুন: কারফিউ তুলে নেয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী...

ভুল খবর ছড়ানো প্রসঙ্গে রুবেল বলেন, হঠাৎ কোনো তারকার ভুল মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিবারের কাছের মানুষ, আত্মীয় স্বজন, শুভাকাঙিক্ষ, ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। তাই এমন গুজব ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত।

অনলাইন ডেস্ক