বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তবে বর্তমানে সিনেমা নয়, তিনি বারবার খবরের শিরোনাম হচ্ছেন ব্যক্তিগত জীবন নিয়ে।
ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির মেয়ে আরাধ্যা বচ্চন। তাকে খবরের শিরোনামে বারবার জায়গা করে নিতে দেখা গেছে।এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
আরাধ্যাকে নিয়ে অ্যাশ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলেন, , ‘ও আমার জীবন। ওর জন্য আমার সবটাই। সারা জীবন থেকে যাবে। ও আমার প্রাণ আমার আত্মা।’
আরও পড়ুন: মেহেরপুরে জনতা ব্যাংকে আগুন...
এর আগে, ঐশ্বরিয়ার সাথে মেয়ে আরাধ্যার তুলানা করে ট্রল করা হয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, আমি পাবলিক ফিগার, আমাকে নিয়ে ট্রল করলে মেনে নেব। তবে মেয়েকে নিয়ে নয়।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপরে ২০১১ সালে এ তারকা দম্পতির ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














